Tuesday, March 17, 2026
বাড়িখবরখেলাঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে আবারো জয় ফিরল এনএসআরসিসি

ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে আবারো জয় ফিরল এনএসআরসিসি

আগরতলা উমাকান্ত মিনি চলছে এখন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত তৃতীয় ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের পূর্ব নির্ধারিত ক্রীড়া সূচি অনুযায়ী সোমবার সকালে ময়দানে নামে এনএসআরসিসি এবং ইকফাই এফ সি। পরবর্তী রাউন্ডের দৌড়ে এগিয়ে যাবার ক্ষেত্রে ম্যাচটি ইকফাই এর কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচেই ইকফাই ধরাশায়ী হলো প্রতিপক্ষ আরসিসির কাছে। দিনের ম্যাচে আরসিসি ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে ইকফাইকে। ফলে গ্রুপ থেকে ফাইনালে যাবার রাস্তা অনেকটা কঠিন হয়ে দাঁড়ালো ইকফাইয়ের। লিগে পাঁচটি ম্যাচ খেলে তাদের সংগ্রহীত পয়েন্ট এখন সাত। অন্যদিকে আরসিসি তিন ম্যাচে ৫ পয়েন্ট। তাই ম্যাচ ও পয়েন্টের ভিত্তিতে নিশ্চিতভাবেই অনেকটা চাপে ইকফাই। সোমবার দুই দলের ম্যাচে প্রথমার্ধেই ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকে আরসিসি। দ্বিতীয়ার্ধে দুই দল একটি করে গোল করতে সক্ষম হওয়ায় ইকফাইকে ব্যাকফুটের দিকে ঠেলে দিয়ে ম্যাচ থেকে জয় ছিনিয়ে নেয় আরসিসি। উভয় দলের ম্যাচটি এদিন পরিচালনা করেন রেফারি আদিত্য দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য