রাজ্যের খেলাধুলার মান উন্নয়নের লক্ষে রাজ্যের খেলোয়াড়দের পাশাপাশি রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর নানা রকম প্রয়াস চালিয়ে যাচ্ছেন, এরই মাঝে বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন হল খেলোয়াড়দের খেলার মান বাড়ানোর লক্ষে ৭০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত এম.বি.বি স্টেডিয়ামের ইন্ডোর সিন্থেটিক প্যাকটিস শেডের। এদিন সংবাদ মাধ্যমকে টি.সি.এ সচিব তাপস ঘোষ জানান ইতিমধ্যে শুরু হয়েছে ২০২২-২৩ ক্লাব ভিত্তিক সিনিয়র ডিভিশন ক্রিকেট ম্যাচ , তাতে যেন খেলোয়াড়রা ভাল প্রদর্শন করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আজ এম.বি.বি স্টেডিয়ামের ইন্ডোর সিন্থেটিক প্যাকটিস শেডের উদ্বোধন কড়া হয়েছে বলে। তাছাড়া এই শেড নির্মাণের ফলে খেলোয়াড়রা বৃষ্টি বিঘ্নিত দিনগুলিতেও নিজেদের প্র্যাক্টিস চালিয়ে জিতে যাবেন বলে জানান তিনি।



