স্বর্ণকমল জুয়েলার্স আয়োজিত স্বর্ণ শ্রী সম্মান প্রদান অনুষ্ঠান ১১ মার্চ, মুক্তধারা প্রেক্ষাগৃহে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে ত্রিপুরার সকল নারীকে সম্মান জানিয়ে ১২জন নারীকে বিশেষ সম্মান প্রদান করা হয় । সেরা স্বর্ণ শ্রী সম্মান ২০২৩ প্রদান করা হয় সুলেখা সাহাকে তার জীবন যুদ্ধকে সম্মান জানিয়ে । এই বর্ণময় সন্ধ্যায় উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্স এর কর্ণধার শ্রী গোপাল চন্দ্র নাগ ও স্বর্ণকমল জুয়েলার্স এর ডাইরেক্টর শ্রী জয় নাগ ও শ্রী দিবাকর নাগ। উপস্থিত ছিলেন জগন্নাথ বাড়ির মহারাজ শ্রীশ্রী ভক্তি বৈষ্ণব মহারাজ, এম বি বি ইউনিভার্সিটির রেজিষ্টার শ্রী সুমন্ত চক্রবর্তী এবং ত্রিপুরা উইমেন্স কলেজের প্রিন্সিপাল মণিদীপা দেববর্মা । গান, নৃত্য ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সন্ধ্যা বর্ণময় হয়ে ওঠে। গত ৩ বছর পার করে ৪ বছরে পরলো স্বর্ণ শ্রী সম্মান। এই অনুষ্ঠান নিয়ে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পরার মত, সকল ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন শ্রী গোপাল চন্দ্র নাগ।



