Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া থানা এলাকার দুই দুইটি স্থানে একই দিনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা...

তেলিয়ামুড়া থানা এলাকার দুই দুইটি স্থানে একই দিনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা দুই ব্যাক্তির। প্রথম ঘটনাটি সংগঠিত হয়েছে বুধবার তেলিয়ামুড়া থানা এলাকার ব্যারেজ সংলগ্ন এলাকায় এবং পরবর্তী ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানা এলাকার মোহরছড়া এলাকায়

উল্লেখ্য থাকে,,বুধবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের কাছে খবর আসে তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় এক ব্যাক্তি পড়ে রয়েছে। পরবর্তীতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে পড়ে থাকা ব্যাক্তির শরীরে এবং মুখের গন্ধ অনুভব করে বুঝতে পারে ওই ব্যাক্তি বিষ জাতীয় কিছু সেবন করেছে। পরবর্তীতে ওই ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা গেছে, ওই ব্যাক্তির নাম সুমন দেবনাথ, রানীর বাজার নোয়াগাঁও বাগবাড়ি এলাকার বাসিন্দা সে। পরবর্তীতে ওই ব্যাক্তির প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে। তবে কি কারনে তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় এসে বিষ সেবন করে রাস্তার পাশে পড়ে রইল এই ব্যাপারটি ধোঁয়াশা থেকে গেল।
অপরদিকে তেলিয়ামুড়া থানা এলাকার মোহরছড়া এলাকায় শংকর শর্মা নামের এক ব্যাক্তি আকন্ঠ মদ্যপান করে সেই সঙ্গে বিষ সেবন করে রাস্তার পাশে পড়ে থাকে। ওই রাস্তা ধরে আসা এক অটোচালক ব্যাক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে প্রত্যক্ষ করে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক ভর্তি রেখে চিকিৎসা শুরু করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য