শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী ১০ আগস্ট দেশব্যাপী জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন গণসংগঠন। এই কর্মসূচির সমর্থনে শনিবার আগরতলায় বিক্ষোভ সভা করল ত্রিপুরা গ্রামীণ শ্রমিক ইউনিয়ন।
বিক্ষোভ সভা থেকে শ্রমিকবিরোধী শ্রম কোড বাতিল, শিল্পের বেসরকারিকরণ বন্ধ, কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা এবং গণবণ্টন ব্যবস্থা রক্ষার মতো একাধিক দাবি তোলা হয়। আন্দোলনকে সফল করতে রাজ্যজুড়ে প্রচার কর্মসূচি আরও জোরদার করার কথাও জানানো হয়েছে।



