Monday, July 13, 2026
বাড়িখবররাজ্যউমাকান্ত মাঠের বেহাল অবস্থ চরম ভোগান্তির মুখে দর্শকরা।

উমাকান্ত মাঠের বেহাল অবস্থ চরম ভোগান্তির মুখে দর্শকরা।

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে উমাকান্ত মাঠে শুরু হয়েছে নতুন ফুটবল সিজন। কিন্তু মাঠে যাওয়ার প্রধান প্রবেশপথের বেহাল অবস্থায় চরম ভোগান্তির মুখে পড়ছেন দর্শকরা। অভিযোগ, দিনের পর দিন রাস্তার উপর জল জমে থাকলেও সমস্যার সমাধানে উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Vo
উমাকান্ত মাঠে চলছে ফুটবলের উত্তেজনা। গ্যালারিতে খেলা দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য ফুটবলপ্রেমী। কিন্তু মাঠে পৌঁছানোর আগেই তাদের সামনে তৈরি হচ্ছে বড় বাধা।

মাঠে প্রবেশের প্রধান রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বিভিন্ন অংশে জমে থাকছে জল। ফলে কাদা ও জল পেরিয়ে মাঠে ঢোকা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ছে।

দর্শকদের অভিযোগ, টিকিট কেটে খেলা দেখতে এলেও জলাবদ্ধতার কারণে অনেকেই মাঠের ভেতরে প্রবেশ করতে পারছেন না। বাধ্য হয়ে খেলা না দেখেই বাড়ি ফিরে যেতে হচ্ছে বহু ফুটবলপ্রেমীকে।

অভিযোগের তীর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট নিগম কর্তৃপক্ষের দিকে। স্থানীয়দের দাবি, ফুটবল সিজন শুরুর আগেই প্রবেশপথ সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত ছিল। কিন্তু এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ চোখে পড়েনি।

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়াঙ্গনে দর্শকদের এই দুর্ভোগ কত দ্রুত দূর হবে, এখন সেটাই দেখার। ফুটবলপ্রেমীদের একটাই দাবি— অবিলম্বে সংস্কার করা হোক উমাকান্ত মাঠের প্রবেশপথ, যাতে নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারেন সকলেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য