রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে প্রকাশ্য দিবালোকে রক্তাক্ত সংঘর্ষ। সামান্য বচসাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের হামলায় গুরুতর জখম হন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিতলের গোপাল চুরি করার অভিযোগে দেবরাজ সাহার হাতে রক্তাক্ত হলেন রাম সূত্রধর।ঘটনা রাজধানী ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়।বর্তমানে দুজনই জিবি হাসপাতালে চিকিৎসাধীন। সামান্য কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে এমন রক্তক্ষয়ী ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



