ত্রিপুরা প্রদেশ এসসি ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা প্রদেশ ওবিসি ডিপার্টমেন্টের উদ্যোগে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজধানী আগরতলায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলকারীরা লেইক চৌমুহনি এলাকায় অবস্থিত এসসি ও ওবিসি দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করেন।
তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন, ১০৩২৩ বরখাস্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের পুনরায় চাকরিতে বহালের দাবি-সহ মোট ১১ দফা দাবি সামনে রেখে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দেন এবং দ্রুত সমস্যাগুলির সমাধানে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন। বিক্ষোভ শেষে প্রতিনিধি দল এসসি ও ওবিসি দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন।
আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত হয়ে আসছে। তাই অবিলম্বে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।



