Monday, March 16, 2026
বাড়িখবরখেলাঅনুষ্ঠিত হলো নীল জ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান প্রদান অনুষ্ঠান

অনুষ্ঠিত হলো নীল জ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান প্রদান অনুষ্ঠান

২০২৪ সালের ২১শে জুলাই থেকে ২০২৬ সালের ১৫ই মার্চ। আত্মপ্রকাশের পর এখনো দুবছর পূর্ণ হয়নি। এরমধ্যেই তিন তিনটে সারা জাগানো অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে আয়োজন করে ফেলল রাজ্যের ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকদের সর্ব বৃহৎ সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রীতি ম্যাচ, পীড়িতদের সাহায্যে এগিয়ে যাওয়া, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার সফল আয়োজন এবং তাদের সামাজিক সুরক্ষায় সক্রিয়ভাবে পাশে দাঁড়িয়ে বলিষ্ঠভাবে এগোচ্ছে এই ক্লাব।

ক্লাবের বিভিন্ন পরিকল্পনার অঙ্গ হিসাবেই রবিবার আগরতলা প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত হল নীলজ্যোতি ত্রিপুরা ক্রীড়া সন্মান প্রদান অনুষ্ঠান। কে না ছিলেন সাড়া জাগানো এই অনুষ্ঠানে। রাজ্য ফুটবলের জীবন্ত কিংবদন্তি রঞ্জিত দাস যখন ভঙ্গুর অসুস্থ শরীর নিয়ে মিলনায়তনে পা ফেললেন তখন সবাই দাঁড়িয়ে তুমুল করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান। রাজ্য ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে চাদর, পুষ্পস্তবক ও সুদৃশ স্মারক উপহার দিয়ে সন্মানিত করেন বিবেক নগরস্থিত রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী শুভকরানন্দ মহারাজ। এদিনের অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সচিব ড: সুজিত রায়, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের অপু রায়, বিশিষ্ট প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআই ম্যাচ রেফারি রাজীব দেববর্মা এবং সাই ইনচার্জ সূর্যকান্ত পাল।

নীলজ্যোতি ক্রীড়া সম্মান প্রদান অনুষ্ঠানে প্রখ্যাত পাঁচজন ক্রীড়া ব্যক্তিত্বকে মরণোত্তর সম্মাননা জানানো হয়। এরা হলেন সাঁতারে মধুসূদন দাশগুপ্ত, যোগাসনে ড: হরিপদ চক্রবর্তী, জিমন্যাস্টিকসে মধুসূদন সাহা, ক্রিকেটে সাধন চক্রবর্তী এবং অ্যাথলেটিক্সে দেবভক্তি জমাতিয়া। প্রয়াত দ্রুততম মানবীর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রণব অখন্ড। বাকিদের পক্ষে পুরস্কার নেন পরিবারের সদস্যরা। এছাড়া ত্রিপুরার হয়ে ১০০ রঞ্জি ম্যাচ খেলার স্বীকৃতিস্বরূপ মনিশংকর মুড়াসিংকে বিশেষ ভাবে সংবর্ধনা জানানো হয়। মণিশঙ্কর এদিন ক্রিকেট ম্যাচে ব্যস্ত থাকায় সংবর্ধনা গ্রহণ করেন তার পিতা ভাগ্যমনি মুড়া সিং। জাতীয় ক্রিকেটের সিনিয়র ও বিভিন্ন বয়স ভিত্তিক প্রতিযোগিতায় ত্রিপুরার হয়ে ১০০ ম্যাচ খেলার স্বীকৃতিস্বরূপ অন্নপূর্ণা দাস এবং প্রিয়াঙ্কা আচার্য্যকে এদিন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

পাশাপাশি, অত্যন্ত সফলভাবে কচিকাঁচা ক্রিকেটারদের গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ রাজধানীর ক্রিকেটানুরাগী কোচিং সেন্টারের প্রশিক্ষক, ব্যবস্থাপক এবং প্রশিক্ষণার্থীদের সুদৃশ্য ট্রফি দিয়ে উৎসাহিত করা হয়। এছাড়া আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বিচারে গৌতম কর ভৌমিক স্মৃতি পুরস্কার পেয়েছেন ক্রীড়া সাংবাদিক সুমন আচার্য এবং বিশ্বজিৎ শর্মা স্মৃতি পুরস্কার পেয়েছেন অনিমেষ শর্মা। এছাড়া ক্লাবের দুই পৃষ্ঠপোষক সঞ্জীব আচার্য্য এবং সুমন্ত গুপ্তকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়।সবার শেষে ছিল মেগা ওপেন লটারী।যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করে উপস্থিত দর্শকদের মধ্যে। শেষ পর্যন্ত লটারীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের কর্মকর্তাবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য