বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২১ ফেব্রুয়ারি…..খোয়াই রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইজলবাড়ি এলাকায় শনিবার দুপুরে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত এক রেলিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ জনজাতি মোর্চার এই রেলিকে বানচালের উদ্দেশ্যেঐ এলাকার তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকেরা বিধায়ক রঞ্জিত দেববর্মার অফিস কক্ষের সামনে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন।স্থানীয় সূত্রে জানা যায় মন্ত্রী বিকাশ দেববর্মা বাইজলবাড়ি এলাকায় পৌঁছতেই বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করেন তাতে পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে তখন । এই খবর পেয়ে পুলিশ ও সি আর পি এফ এর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। যদিও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেলেও প্রায় কয়েক শতাধিক যানবাহন ২০৮ নং জাতীয় সড়কের উভয় দিকে দীর্ঘক্ষণ আটকে পড়ে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে।এরপর পদ্মবিল এলাকায় পৃথকভাবে এক সভা করে বিক্ষোভ প্রদর্শন করে মন্ত্রী বিকশ দেববর্মা। অভিযোগ ওই কর্মসূচির জেরে বিজেপি জনজাতি মোর্চার নির্ধারিত রেলি কার্যত বানচাল হয়ে যায়।ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এভাবে এডিসি এলাকায় বিক্ষোভ দেখিয়ে বিজেপিকে আটকানো সম্ভব নয়।পাশাপাশি তিনি দাবি করেন, রঞ্জিত দেববর্মা অতীতে একজন উগ্রবাদী ছিলেন এবং উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন । তাই উনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। যদিও এই অভিযোগের বিষয়ে রঞ্জিত দেববর্মা বা তিপ্রা মথা শিবিরের তরফে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।ঘটনাকে কেন্দ্র করে খোয়াই রামচন্দ্র ঘাট এলাকায় রাজনৈতিক পারদ আরও তীব্র হয়েছে।এই বিষয়ে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকার পরিস্থিতি ঠিক রাখতে সেখানে আধাসামরিক বাহিনীকে মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।



