Sunday, February 22, 2026
বাড়িখবররাজ্যক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও উৎসাহিত করতে...

ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও উৎসাহিত করতে হবে: রাজ্যপাল

রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে মুক্তধারা অডিটোরিয়ামে উদ্যোক্তা অনুপ্রেরণা এবং সংবর্ধনা (এন্টারপ্রেনার্স ইন্সপিরেশন এন্ড ফেলিসিটেশন) অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহায়তায় ঋণ প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করতে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে। বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে তিনি স্বদেশী পণ্যের প্রচার ও কেনাকাটা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও উৎসাহিত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্ব ভারতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠার অপার সম্ভাবনা রয়েছে। এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য রাজ্যপাল অনুষ্ঠানের আয়োজক স্বদেশী জাগরণ মঞ্চ, মহানগর আগরতলা-র কর্মকর্তাদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি ভারতকে আত্মনির্ভর করতে স্বদেশী পণ্য ব্যবহারের গুরুত্বের কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন স্বদেশী জাগরণ মঞ্চের প্রচার প্রমুখ ধর্মেন্দ্র কুমার দুবে। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ইন্দ্রজিৎ দেব। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য