Friday, February 20, 2026
বাড়িখবররাজ্যহিন্দি রাজ ভাষার প্রচারে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল

হিন্দি রাজ ভাষার প্রচারে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল

রাজ ভাষা হিন্দির বিকাশ নিরক্ষনে রাজ্য সফরে এসেছে দিল্লি থেকে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল। দিল্লির এই প্রতিনিধি দলটি জয়েন্ট কমিশনার কে বি এস নিউ দিল্লি মিসেস নিলাম এর নেতৃত্বে শুক্রবার আগরতলার কুঞ্জবনস্থিত পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় পরিদর্শনে যায়। বিদ্যালয়ের পক্ষ থেকে মিসেস নীলম ও অন্যান্য আধিকারিকদের উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয় ।প্রতিনিধি দলটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থাপিত হিন্দি ভাষা নিয়ে বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন ।ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন ।রাজ ভাষায় হিন্দির প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ জেনে নেয়।এই প্রসঙ্গে জয়েন্ট কমিশনার কেবিএস নিউ দিল্লি মিসেস নিলম জানান ,কেন্দ্রীয় সরকার চাইছে হিন্দি রাজ ভাষার প্রতি সবার মনোযোগ বৃদ্ধি পাক ।ছাত্র-ছাত্রীরা হিন্দি শিখুক ।অন্যান্য ভাষার সাথে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হিন্দি ভাষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তা পরখ করতেই এই পরিদর্শন বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য