বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১০ই ফেব্রুয়ারি..….খোয়াই মহাকুমা অন্তর্গত ২০৮ নং জাতীয় সড়ক খোয়াই এর চেবরি এলাকা দিয়ে নতুন আরেকটি জাতীয় সড়কের কাজ চলছে । অর্থাৎ খোয়াই থেকে তেলিয়ামুড়া হয়ে বিলোনিয়ার হরিনা পর্যন্ত এই জাতীয় সড়কের কাজের প্রতিনিয়ত অভিযোগ উঠছে নিম্নমানের কাজ নিয়ে জাতীয় সড়ক নির্মাণ সংস্থার বিরুদ্ধে। তার মধ্যে খোয়াই চেবরি এলাকাতে খোয়াই নদীর উপর তৈরি হচ্ছে একটি পাকা ব্রিজ। সেই ব্রিজের কাজটি সম্পূর্ণ নিম্নমানের কাজ হয়েছে বলে বিভিন্ন মহলের অভিযোগ রয়েছে। দেখা গেছে চেবরি এলাকাতে যে ব্রিজটি তৈরি হয়েছে তার একটি চাইড রেলিং তৈরি করার কিছুদিন পর মধ্যের অংশ থেকে ইট কংক্রিট শুদ্ধো ভেঙে পড়ে। তখন তড়িঘড়ি সেই কাজের সাথে যুক্ত বিভিন্ন শ্রমিকদের সেখান থেকে সরিয়ে ফেলা হয়। এর কিছুদিন পরে অন্য জায়গায় থেকে কিছু শ্রমিক নিয়ে আসা হয় ভাঙ্গা অংশটি কে মেরামত করার জন্য। পুনরায় রড সিমেন্ট লাগিয়ে প্রলব দিচ্ছে। শ্রমিকদের বক্তব্য তাদের বলা হয়েছে সেই ভাঙ্গা অংশটিকে জোড়া লাগিয়ে দেওয়ার জন্য। সেই অনুযায়ী তারা কাজ করে চলেছে। এই নিম্নমানের কাজের খবর যাতে সাধারণ মানুষ জানতে না পারে বা সংবাদ মাধ্যমের নজরে না আসে তার জন্য সাইড রিলিং এর উভয়দিকে ত্রিপাল দিয়ে ঢেকে নৈশ কালীন কাজ চালাচ্ছে বলে সূত্র মারফত খবর আসে মাধ্যমের কাছে। সেই খবর পেয়ে ওই ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের দেখেই সেখানে নিয়োজিত সাইড ম্যানেজার মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে যায় । শেষে এই বিষয়ে শ্রমিকদের কাছে জানতে চাইলে শ্রমিকরা সমস্ত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের ক্যামেরার সামনে। এখন প্রশ্ন হল কাজ শুরু হবার আগেই যদি ব্রীজের রিলিং ভেঙ্গে যায়, সাধারণ যাত্রীদের নিরাপত্তা বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কারণ জাতীয় সড়ক ধরে মালবাহী বড় বড় গাড়ি যাতায়াত করবে। ব্রিজ তৈরি হবার আগেই যদি রেলিং ভেঙ্গে যায় তাহলে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে ব্রিজ তৈরি হলে যে কোন সময় বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে। অথচ বিভিন্নভাবে এই কাজের বরাত পাওয়া কোম্পানির ঠিকাদারদের টেলিফোনিক ভাবে সাক্ষাৎকারের চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এবার প্রশ্ন হল গোটা ঘটনাটি নিয়ে এবং নবনির্মিত জাতীয় সড়কের নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এখন থেকে সঠিক পর্যবেক্ষণ না করেন অদূর ভবিষ্যতে যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। দেখার বিষয় এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। পাশাপাশি জাতীয় সড়ক নির্মাণ সংস্থার বিভিন্ন কাজের উপর প্রতিনিয়ত নিম্নমানের কাজের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।আর অন্য দিকে এই ধরনের নির্মাণ সংস্থাগুলি রাজ্যে কাজ করতে এসে কাজ করার নামে জনগনের করের টাকার আদ্যশ্রাদ্ধ করে কেন্দ্র সরকার থেকে কোটি কোটি টাকা নয় ছয় করে চলেছে কিন্তু দেখার কেউ নেই বললেই চলে!!!



