উত্তর কলম চৌড়া এলাকার, বনাঞ্চলশুকনোগাজাঁ ও গাঁজা গাছ কাটা অপারেশনকে কেন্দ্র করে, গাঁজা মাফিয়া এবং আসাম রাইফেলস জোয়ান পুলিশের খন্ড যুদ্ধ সংঘটিত হয়। ঘটনার শুরু হয় সোমবার সকাল ৮.৩০ সময়, হইতে, একটানা দেড় দুই ঘন্টা আসাম রাইফেল পুলিশ প্রশাসন জোয়ান অপারেশন করতে গেলে গ্রামবাসীর বাধা। চলে ধাওয়া, পাল্টা দাওয়া এবং ইট পাটকেল ছোড়াছুড়ি , অবস্থার বেগতিক দেখে এবং আত্মরক্ষার্থে জোয়ানরা শূন্যে ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি চালিয়ে কোনরকমে জীবন বাঁচিয়ে, গা ঢাকা দে। কিন্তু ইট পাটকেলের আঘাতে রক্তাক্ত হয় ছয় থেকে আটজন আসাম রাইফেল জোয়ান। পরিস্থিতি ছিল টানটান উত্তেজনা, যেকোনো সময় লাস পড়ে যেতে পারতো প্রশাসন যদি বাধ্য হয়ে পিছে না হঠতো। বিশেষ করে গ্রামের মহিলাদের দিয়ে প্রশাসনকে পিছে হাটাতে বাধ্য করা হয়, কিন্তু পিছনে বড় রাঘব বোয়াল মাপিয়া রয়েছে গাঁজা চাষীর। আসাম রাইফেলের জোয়ানরা আসার পথে উত্তর কলম চৌড়া চৌমুহনী থেকে পাঁচ ছয় জন কিশোর ছেলেকে মারধর করে থানায় নিয়ে আসেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। একজনের অবস্থা বেগতিক দেখে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। তাদেরকে মারধর করার পরিপ্রেক্ষিতে উত্তর কলমচৌড়া এলাকাবাসীর একাংশ রাস্তা অবরোধ করে বসে। তখন বেলা প্রায় দুটো থেকে আড়াইটা হবে। দুই ঘন্টার রাস্তা জ্যাম তৈরি করে রোগী থেকে অভিযাত্রী স্কুল পড়ুয়া সবাই কষ্ট স্বীকার। অবশেষে কলম চৌড়া পিএস এস ডি পিও, এবং বিশাল টি এস আর বাহিনী মোতায়ন করা হয় এবং আশ্বাস দেওয়া হয় বিষয়টি তদন্ত করে দেখা হবে তখনই রাস্তা থেকে অবরোধ তোলা হয়। কোথায় এলাকা থমথমে পরিবেশ সৃষ্টি।



