Saturday, February 7, 2026
বাড়িখবরখেলাঅটল বিহারী বাজপেয়ী স্পোর্টস কমপ্লেক্স মাঠে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে হারিয়ে জয়ী...

অটল বিহারী বাজপেয়ী স্পোর্টস কমপ্লেক্স মাঠে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে হারিয়ে জয়ী এনআইটি’র শিক্ষকদল

আগরতলা, ৭ ফেব্রুয়ারি:
এন আই টি আগরতলার শিক্ষক কর্মচারী এবং আগরতলা স্পোর্টস্ জার্নালিস্ট ক্লাবের মধ্যে আজ এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এনআইটি আগরতলার অটল বিহারী বাজপেয়ী স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই ম্যাচে এনআইটি আগরতলার শিক্ষক দল ১৭ রানে জয়লাভ করে। টসে জিতে ব্যাট করতে নেমে বিজয়ী দল ১২ ওভারে মোট ৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুদীপ (১৫), নবারুণ (২৫), অভিষেক (১১) এবং নিতীশ (১২) ভালো ব্যাট করে। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষে বিশ্বজিৎ চারটি এবং টুটন তিনটি উইকেট দখল করে। পাল্টা ব্যাট করতে নেমে আগরতলার স্পোর্টস জার্নালিস্ট ক্লাব সবকটি উইকেট হারিয়ে ৭০ রান তুলতে সক্ষম হয়। বিজিত দলের পক্ষে বিশ্বজিৎ সর্বোচ্চ ১৪ এবং প্রসেনজিৎ ১২ রান করে। বিজয়ী দলের হয়ে অধিনায়ক নবারুণ এবং নিতীশ ৩টি করে উইকেট নেয়। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য নবারুণ বিশ্বাস ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। মাঠে উপস্থিত ছিলেন আগরতলা পর্যন্ত সচিব সন্তোষ গোপ এবং এন আই টি প্রফেসর দেবাঞ্জন আচার্জী দলের খেলা শেষে আগরতলার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি সুভাষ ঘোষ বিজয়ী এবং বিজিত দলের হাতে স্মারক উপহার তুলে দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য