Saturday, February 7, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদআদমপুরের স্কুল শিক্ষিকা বদলির প্রতিবাদে,বক্সনগর সোনামুড়া রাস্তা অবরোধ, ভোগান্তির শিকার সাধারণ জনগণ

আদমপুরের স্কুল শিক্ষিকা বদলির প্রতিবাদে,বক্সনগর সোনামুড়া রাস্তা অবরোধ, ভোগান্তির শিকার সাধারণ জনগণ

বক্সনগর প্রতিনিধি :- বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত, গত পরশুদিন কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা স্কুল শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তার উপর টাইয়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলন করেছেন। তার রেশ কাটতে না কাটতেই, আজ সকাল ১০ ঘটিকা হইতে সাড়ে বারোটা পর্যন্ত টানা আড়াই ঘন্টা আদমপুর, এস বি স্কুলের ছাত্র-ছাত্রীরা উত্তর কলম চৌড়া চৌমুনি বাজার তথা সোনামুড়া বক্সনগর রোড অবরোধ করে বসেন। ছাত্র-ছাত্রীদের দাবি আমাদের স্কুলে ১২০ জনের উপরে ছাত্রছাত্রী আমদের স্কুলে শিক্ষক বর্তমানে তিনজন আরেকজন আছে ইনচার্জ, তার মধ্য থেকেই গতকাল একজন শিক্ষিকা কে অন্যত্র বদলি করেছে। এই বিদ্যালয়ে আট নয় জন শিক্ষক শিক্ষিকা ছিল। বদলি করতে করতে বর্তমানে পঠন-পাঠন লাঠে উঠেছে, শিক্ষার বেহাল অবস্থা, সামনে পরীক্ষা, কি করবে ছাত্র-ছাত্রীরা ভেবে না পেয়ে, বাধ্য হইয়া তারা, রাগে ক্ষোভে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। শিক্ষক শিক্ষিকা চাই এভাবে পড়াশোনা চলতে পারেনা। আমাদের শিক্ষিকা বৈশাখী পালকে নেওয়া চলবে না এগুলি লেখা ছিল প্লে কার্ডে। রাস্তা অবরোধের ফলে রাস্তার দুপাশ সোনামুড়া যাওয়া এবং আগরতলা যাওয়ার গাড়ি জ্যাম লাগে ভোগান্তির শিকার সাধারণ কর্মচারী থেকে কলেজ পড়োয়া রোগীর গাড়ি এবং বিএসএফের গাড়ি পর্যন্ত আটকে যায়, সমস্ত নিত্যযাত্রীরা অসুবিধার সম্মুখীন হয়। আদমপুর এস বি স্কুলের ছাত্র-ছাত্রীরা সরকার এবং সরকারের শিক্ষা দপ্তরের এ হ্যালো কান্ড কারখানা তারা,শেষ পর্যন্ত টায়ার জ্বালিয়ে আন্দোলন আরো তৈরি করেছে।ব্লক চেয়ারম্যান বক্স নগরের স্বপ্না নম দাস মহোদয়া বিদ্যালয় পরিদর্শক অফিসারের সঙ্গে আলোচনার মাধ্যমে জানতে চান পরীক্ষা মুহূর্তে কেন হঠাৎ করে শিক্ষক শিক্ষিকার বদলি অপপ্রয়াশ চালাচ্ছে দপ্তর। উক্ত রাস্তার অবরোধের খবর শুনার পর দেড় ঘন্টা থেকে ২ ঘণ্টার মাথায় বক্সনগর বিদ্যালয় পরিদর্শক অফিসার তথা আইএস মহিম দেববর্মা, এসে এসএমসি কমিটি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বদলিরত শিক্ষিকা বৈশাখী পালকে পুনরায় আদমপুর স্কুলে পূর্ণ বহাল রেখেছে। এই আশ্বাসের ফলেই ছাত্র-ছাত্রী রাস্তা থেকে ঘুরে দাঁড়ায় এবং অবরোধ তুলে নেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য