শনিবার রামনগর বিধানসভা তথা নিজ বিধানসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ঘুরে দেখেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার । প্রথমে তিনি রামঠাকুর লেন স্থিত ব্যক্তিগত মালিকানাধীন একটি পুকুর যা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেটি পরিদর্শন করেন। এলাকাবাসীর দাবি ছিল পুকুরটিকে সংস্কার করে ব্যবহার উপযুক্ত করে দেওয়ার। এদিকে লক্ষ্য থেকে নিগমের উদ্যোগে পুকুরটিকে সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান
মেয়র দীপক মজুমদার। পরবর্তীতে তিনি রামনগর ৮ নং রাস্তা যা দীর্ঘ ৫০ বছর ধরে সংস্কারের অভাবে ধুকছিল। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে যার সংস্কারের কাজ শুরু হয়েছে। ড্রেইন ঢাকার পাশাপাশি রাস্তাটি কেও সংস্কার করা হবে। পরবর্তীতে রঞ্জিত নগরের পুকুর সংস্কারের কাজ তিনি খতিয়ে দেখেন। তিনি সংস্কারের কাজ চলতে থাকায় শহরবাসীর কাছে কিছুটা সময় চেয়ে নেন। আগামী ছয় মাসের ভেতর আগরতলা শহরের চেহারা পাল্টে যাবে বলেও জানান তিনি।



