Thursday, February 5, 2026
বাড়িখবররাজ্যগোপন খবরের ভিত্তিতে হেরোইনসহ দুই নেশা কারবারি গ্রেপ্তার

গোপন খবরের ভিত্তিতে হেরোইনসহ দুই নেশা কারবারি গ্রেপ্তার

গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ বুধবার গভীর রাতে প্রগতি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ দুই নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম বান্টি নায়েক ও সুজিত রায়। দু’জনেরই বাড়ি রাধানগর এলাকায়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই প্রগতি স্কুল ও তার আশপাশের বিভিন্ন এলাকায় নেশা দ্রব্যের অবৈধ কারবার চালিয়ে যাচ্ছিল এই চক্র। বিশেষ করে যুব সমাজকে লক্ষ্য করে তারা হেরোইন সহ বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করছিল বলে অভিযোগ। বিষয়টি পুলিশের নজরে আসার পর গোপনে নজরদারি চালানো হয় এবং নির্ভরযোগ্য সূত্র মারফত সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই বুধবার রাতে অভিযান চালানো হয় এবং দুই অভিযুক্তকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য এক লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে। এ প্রসঙ্গে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদে নেশা চক্রের সঙ্গে জড়িত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। এই তথ্যের ভিত্তিতে আরও বেশ কয়েকজন নেশা কারবারিকে আটক করার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য