Wednesday, February 4, 2026
বাড়িখবররাজ্যদেশের শ্রমিক ও কৃষকরা দেশ গড়ার চাবিকাঠি – শংকর প্রসাদ দত্ত

দেশের শ্রমিক ও কৃষকরা দেশ গড়ার চাবিকাঠি – শংকর প্রসাদ দত্ত

মনরেগা প্রকল্প পূর্নবহাল সহ ৪ টি শ্রম কোড বাতিলের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ। আজ সাংবাদিক সম্মেলনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে এমনটাই জানিয়েছেন রাজ্য নেতৃত্ব শংকর প্রসাদ দত্ত। এদিন তিনি কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী নীতির তীব্র সমালোচনা করে বলেন, দেশের শ্রমিক ও কৃষকরা দেশ গড়ার চাবিকাঠি। কিন্তু দু:খের বিষয় আজ তাঁদের জীবন কেন্দ্র সরকারের শাসনকালে অতিষ্ঠ হয়ে পড়েছে। এরই বিরুদ্ধে সকলকে একত্রে লড়াই করতে হবে।

এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্য কমিটির সভাপতি মানিক দে বলেন, আমাদের ধর্মঘটে যেতে বাধ্য করেছে সরকার। কারণ, নতুন শ্রম আইন সম্পূর্ণভাবে শ্রমিকস্বার্থবিরোধী এবং শ্রমজীবী মানুষের অধিকার খর্ব করার উদ্দেশ্যে কেন্দ্র এই আইন প্রণয়ন করেছে। এই সিদ্ধান্ত সরকার পুরোপুরি কর্পোরেটদের স্বার্থের জন্য লাগু করেছে। তাঁর কথায়, গোটা দেশের কৃষকদের আন্দোলনের জেরে ২৯ টি শ্রম আইন বাতিল করে শ্রম বিরোধী ৪টি শ্রম কোড লাগু করেছে কেন্দ্র সরকার। এই শ্রম কোড লাগুর ফলে ৮ ঘণ্টার কাজকে ১২ ঘণ্টা বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটের হাতে দেওয়া হয়েছে। আগামী ১ লা এপ্রিল থেকে ৪টি শ্রম কোড লাগু হলে শ্রমিকরা বেকায়দায় পড়বে। এদিকে, এমজিএনরেগা প্রকল্প বাতিল করে নতুন ভি বি-জি রাম জি প্রকল্প চালু করা হয়েছে। যা দেশের গরিব ও দুঃস্থ মানুষের স্বার্থবিরোধী। তাই শ্রমিকবিরোধী সরকারকে পরাস্ত করতে সকলে ময়দানে নামতে হবে। তাই সিআইটিইউ’র পক্ষ থেকে সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, সরকারি ও বেসরকারি ক্ষেত্রের কর্মচারী সহ সর্বস্তরের মানুষকে এই ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য