কেন্দ্রীয় বাজেট ইস্যুতে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী, প্রদেশ সহসভানেত্রী পৃথা দেবপালসহ অন্যান্যরা।
আশিস কুমার সাহা : দিশাহীন বাজেট। গতানুগতিক বাজেট। কোনো দিশা দেখাতে পারবে না। কর্মসংস্থানের সুযোগ সংকোচিত হবে।ছাঁটাই বাড়বে।
প্রবীর চক্রবর্তী : কালো টাকা সাদা করার সুযোগ করে দিয়েছে এবারের বাজেটে। বিগত বাজেটের বিষয় উল্লেখ করে সরকারের বাজেট বাস্তবায়ন নিয়ে সুর চড়ালেন। কোটি কোটি যুবকদের জন্য কোনো দিশা নেই! তথ্য তুলে ধরেন প্রবীর চক্রবর্তী। ত্রিপুরার প্রাপ্তি কী? ত্রিপুরার অতীতের দাবিও উল্লেখ নেই। বিগত বাজেটের তথ্য তুলে ধরেন ত্রিপুরার প্রাপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। উত্তর পূর্বাঞ্চলের জন্যও হতাশার বাজেট।বললেন প্রবীর চক্রবর্তী।



