Saturday, February 21, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদসিপাহীজলা জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ বিশ্রামগঞ্জ সিভিল সোসাইটির

সিপাহীজলা জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ বিশ্রামগঞ্জ সিভিল সোসাইটির

সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জুসওয়ালের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বিশ্রামগঞ্জ সিভিল সোসাইটির একটি প্রতিনিধি দল বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলাশাসক কার্যালয়ে অপেক্ষা করলেও সাক্ষাৎ করতে পারেননি।

এ বিষয়ে বিশ্রামগঞ্জ সিভিল সোসাইটির প্রতিনিধি দানিয়েল দেববর্মা অভিযোগ করে বলেন, বর্তমান বিশ্রামগঞ্জ জেলাশাসক কার্যালয়ের জন্য নির্ধারিত স্থানটি ও পাশাপাশি থাকা TTAADC-এর জমি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার উদ্দেশ্যেই তারা সাক্ষাৎ চেয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও জেলাশাসকের সঙ্গে দেখা না হওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ।

দানিয়েল দেববর্মা আরও জানান, প্রশাসন যদি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা না করে, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দানিয়েল দেববর্মা, বিচিং দেববর্মা ও সুরান দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য