Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যপর্যটনকে রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে - মুখ্যমন্ত্রী

পর্যটনকে রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে – মুখ্যমন্ত্রী

শনিবার ১৮৪ তম বিশ্ব ফটোগ্রাফি দিবস ।সারা বিশ্বের সাথে রাজ্যেও বিশেষভাবে পালিত হচ্ছে এই দিনটি ।বিশ্ব ফটোগ্রাফি দিবস উদযাপন উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শনিবার থেকে দুদিনের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ।এদিন এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য বৃন্দ, আগরতলা প্রেসক্লাবের সভাপতি ,সম্পাদক, প্রাক্তন সম্পাদক সহ চিত্র সাংবাদিক এবং সাংবাদিকরা । অনুষ্ঠানের উদ্বোধন করে চিত্র সাংবাদিকদের উপস্থাপনা গুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরে সংশ্লিষ্ট বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, পর্যটনকে রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। ফলে দেশ এবং বিদেশের পর্যটকদের সংখ্যা রাজ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।এই পরিস্থিতিতে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে বলে জানান তিনি।শনিবার এবং রবিবার দুইদিন এই চিত্র প্রদর্শনী চলবে।চিত্র প্রদর্শনীতে রাজ্যের সাম্ভাব্য পর্যটন কেন্দ্রগুলি কে চিত্র সাংবাদিকরা ক্যামেরায় বন্দী করে এই প্রদর্শনীতে উপস্থাপন করেছেন ।এই ধরনের ৭০ টি ছবি রয়েছে এই প্রদর্শনীতে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য