Sunday, March 15, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সরজু চক্রবর্তীর বাড়িতে চুরের হানা, ঘটনা আগরতলা ভট্ট পুকুর...

রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সরজু চক্রবর্তীর বাড়িতে চুরের হানা, ঘটনা আগরতলা ভট্ট পুকুর স্বামী বিবেকানন্দ ক্লাব সংলগ্ন এলাকায়

রাজ্যে চুরের উপদ্রব কোনভাবে কমছে না বরং ক্রমশ বেড়েই চলছে, মন্দির মসজিদ সরকারি শিক্ষাঙ্গন কিংবা প্রতিষ্ঠান কোনটাই বাদ রাখছে না চোরের দল। এবার হানা বসালো রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সরজু চক্রবর্তীর বাড়িতে, ঘটনা আগরতলা ভট্ট পুকুর স্বামী বিবেকানন্দ ক্লাব সংলগ্ন এলাকায়। শুক্রবার সকালে এলাকাবাসী ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় এডি নগর থানার পুলিশকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্তে নেমে পড়েন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক পুলিশ আধিকারিক জানান বাড়ির মালিক রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সরজু চক্রবর্তী ওনার মেয়ের উচ্চশিক্ষার স্বার্থে বহিরাজ্যে পাড়ি দিয়েছেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল এই বাড়িতে হানা দিয়েছে, কিন্তু কি কি জিনিস নিয়ে গিয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি রয়েছে সেটা একমাত্র বাড়ির মালিক আসলেই জানা যাবে বলে জানিয়েছেন তিনি। এদিনের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য