Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যযথাযথ মর্যাদায় বিজেপি প্রদেশ কার্যালয়েও উদযাপিত হল দেশের ৭৭তম স্বাধীনতা দিবস

যথাযথ মর্যাদায় বিজেপি প্রদেশ কার্যালয়েও উদযাপিত হল দেশের ৭৭তম স্বাধীনতা দিবস

মঙ্গলবার যথাযথ মর্যাদায় প্রদেশ বিজেপি কার্যালয়েও পালিত হল ৭৭ তম স্বাধীনতা দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য কার্যকর্তারা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সর্ব প্রথমে সকল রাজ্যবাসীকে 77 তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৭ তম স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে ঘর ঘর তিরঙ্গা মেরি মিট্টি মেরি দেশ ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে পালন করার আহবান রেখেছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের প্রতিটা মণ্ডল, প্রতিটা বুথ স্তর অবধি যথাযথ মর্যাদায় উৎসাহের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে, যা দেখে তিনি অত্যন্ত খুশি বলে জানিয়েছেন। এদিন 77 তম স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য