Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে প্রদেশ বিজেপি কার্যালয়ে...

ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো রুদ্ধ দ্বার বৈঠক

রাজ্য বিধানসভার ধনপুর ও বক্সনগর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পাঁচ সেপ্টেম্বর। দেশের নির্বাচন কমিশন উপ নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়ে গেছে ভোটের তৎপরতা। রাজ্যের আসন্ন এই উপনির্বাচনে সরকার পরিবর্তন হবার কোন ধরনের সম্ভাবনা নেই। এরপরেও উপভোটকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পারদ ক্রমশ যেন তেজি হয়ে উঠছে। বরাবরের মতো এবারও প্রার্থী মনোনয়নে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে টেক্কা দিল বিরোধীদল সিপিআইএম তথা বামেরা। ইতিমধ্যেই বামফ্রন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ধনপুর ও বক্সনগর কেন্দ্রের দলীয় মনোনীত প্রার্থীদের নাম। ধনপুর কেন্দ্রে এবারো লড়বে কৌশিক চন্দ। অপরদিকে বক্সনগর কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী করলো প্রয়াত বিধায়ক শামসুল হকের পুত্র মিজান হোসেনকে। বামফ্রন্ট যখন তাদের প্রার্থী তালিকা চূড়ান্তভাবে ঘোষণা করে দেয় তখনও, শাসক দল বিজেপি প্রার্থী মনোনয়নে এখনো খানিকটা পিছিয়ে। এই অবস্থায় সোমবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় প্রার্থী মনোনয়ন করতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয় দলের নির্বাচন সমিতির সদস্যরা। রুদ্ধ দ্বার এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন দলের উত্তর-পূর্বাঞ্চলের কো অর্ডিনেটর সম্বিত পাত্র, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ নির্বাচন সমিতির অন্যান্য সদস্যরা। দলীয় সূত্রের খবর দুইকেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকায় একাধিক নাম উঠে আসে।যা নিয়ে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে রাজ্যস্তরে একটি চূড়ান্ত তালিকা তৈরি করা হয় বৈঠকে। যে তালিকা এখন দলের পার্লামেন্টারি বোর্ডে আলোচনার শেষে সীলমোহর দেয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। বৈঠক শেষে এমনটাই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আগামী ১৭ই আগস্ট দুই কেন্দ্রের দলীয় মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য