দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোটা দেশ জুড়ে চলছে এখন জোরদার প্রস্তুতি। মঙ্গলবার গোটা দেশে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে স্বাধীনতা দিবস। রাজ্যেও এদিন স্বাধীনতার উৎসবে মেথে উঠবে সব অংশের মানুষ। রাজধানীর আগরতলা আশ্রম চৌমনীর স্থিত শতদল সংঘের উদ্যোগেও এদিন অনুষ্ঠিত হবে বর্ণময় অনুষ্ঠান। স্বাধীনতা দিবস ও ক্লাবের ৬৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সকালে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন ক্লাব সভাপতি পীযূষ কান্তি ভৌমিক এবং ক্লাবের পতাকা উত্তোলন করবেন ক্লাব সম্পাদক অধীর দেবনাথ। সোমবার দুপুরে ক্লাব গৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ক্লাব সম্পাদক অধীর দেবনাথ। শ্রী দেবনাথ এদিন আরো জানান পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। শোভা যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য। উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্থানীয় কর্পুরেটর সুখময় সাহা, সীমা দেবনাথ, সমাজসেবী অসীম ভট্টাচার্য, চন্দ্র শেখর দেব, বিপ্লব সাহা প্রমূখ। এছাড়া এদিন সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গনে ই অনুষ্ঠিত হবে দেশাত্মবোধক নৃত্য, সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান।



