বাংলা ক্যালেন্ডারের পাতা অনুযায়ী ১৪ই আগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস ও সোমবার শিবের প্রিয়। এই সময়ে শিবের পুজো করলে তিনি শীঘ্র সম্পন্ন হন ও ভক্তদের ডাকে সাড়া দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করেন। পঞ্জিকা মতে আজ ধৃতি যুগে শ্রাবণের শেষ সোমবার পালিত হয়। গেরুয়া পোশাকে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার চল দীর্ঘকালের। শ্রাবণ মাসের প্রতি সোমবার বিশেষ করে শেষ সোমবার রাজধানীর আগরতলার শিববাড়িতে ভক্তরা ভিড় জমান। গত কয়েক বছর ধরে এই তালিকায় নতুন সংযোজন আগরতলার শিববাড়ি। শেষ কয়েক বছর ধরে শিব মন্দিরে ভক্তদের ভিড় বেড়েই চলেছে। সোমবারও প্রচুর মানুষ এই মন্দিরে শিবের মাথায় জল ঢেলেছে। শ্রাবণ মাসের প্রতি সোমবার এই শিব মন্দিরে এসে ভক্তরা জল ঢালা শুরু করেন। শেষ সোমবার ভিড় হয় একটু বেশি। এদিকে রবিবার রাত থেকে আগরতলার অদূরে খয়েরপুর নদী থেকে জল নিয়ে হেঁটে এসে সোমবার ভোররাতে শিবের মাথায় সেই জল ঢালা শুরু হয় ভক্তদের। আর এতে করেও লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কিশোর কিশোরী থেকে শুরু করে সব বয়সের শিব ভক্তরা এদিন শামিল হয় ধর্মীয় এই অনুষ্ঠানে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। গত কয়েক বছর ধরেই রাজ্যে ধর্মীয় এই পর্ব চলে আসছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। তার ব্যতিক্রম হলো না এবারও শ্রাবণের শেষ সোমবারের প্রাকলগ্নে।



