Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যডি ওয়াই এফ আই মোহনপুর বিভাগীয় কমিটি রক্তদান শিবির

ডি ওয়াই এফ আই মোহনপুর বিভাগীয় কমিটি রক্তদান শিবির

রবিবার ডি.ওয়াই.এফ.আই মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানীর মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে। রক্তদান শিবিরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মোহনপুর বিভাগীয় কমিটির সদস্য সদস্যারা স্বেচ্ছায় রক্তদান করে। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক পবিত্র কর। তিনি জানান মোহনপুরে রক্তদান করতে গিয়ে বারে বারে আক্রমণের শিকার হতে হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মী সমর্থকদের। তাই তারা আগরতলা ছাত্র-যুব ভবনে এসে রক্ত দান করছে। এদিনের রক্তদান শিবিরে রক্ত দাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য