রবিবার রাজধানীর ভট্টপুকুর স্থিত নিবেদিতা recreation club বা এনবিআরসি’র নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে । এই উপলক্ষে রবিবার ক্লাব প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এই রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে রক্তদাতাদের অভিনন্দন জানান তিনি । পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের বর্তমান সময়ে ক্লাবগুলির সামাজিক কাজকর্মের প্রশংসা করেন ।এদিন রাজ্যের স্বাস্থ্যপরিসেবা নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্যের ১৩ লক্ষ লোককে আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়েছে। এই ক্ষেত্রে আরো 4.75 লক্ষ লোক রয়েছে যারা আয়ুষ্মান কার্ড পাননি। তাদের জন্য বাজেটে ৫৯ কোটি টাকা বরাদ্দ রেখে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা নামে আরও একটি অনুরূপ প্রকল্প হাতে নেওয়া হয়েছে ।রাজ্যে আরও ১০০ টি সাব সেন্টার চালুর জন্য বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর অভিজিৎ মল্লিক ,বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা ,আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।



