Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যঅবিলম্বে এসটিজিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে এবার...

অবিলম্বে এসটিজিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে এবার সোচ্চার হলো জনজাতি সম্প্রদায়ের এসটিজিটি পরীক্ষার্থীরা

জেআরবিটির উদ্যোগে সিলেকশন টেস্ট ফর গেজুয়েট টিচার তথা এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছে বেশ কয়েক মাস অতিক্রান্ত। প্রায় এক বছরেরও অধিক সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করছে না সংশ্লিষ্ট দপ্তর। এতে করে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন পরীক্ষার্থীরা।জেআরবিটি কর্তৃপক্ষ থেকে শুরু করে মন্ত্রীদের কাছে বারবার ফলাফল ঘোষণার দাবি জানিয়ে আসলেও কোন সুফল নেই। এতে করে হতাশায় ভুগছেন পরীক্ষার্থীরা। শুধু তাই নয় পরীক্ষার্থীদের মধ্যে একটা অংশ আবার বয়সোত্তীর্ণের পথে। এই বেকাররা এখন অজানা আতঙ্কে ভুগছেন। তাই অবিলম্বে ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি নিয়ে এবার সোচ্চার হলো জনজাতি সম্প্রদায়ের এসটিজিটি পরীক্ষার্থীরা। শুক্রবার পরীক্ষার্থীদের একাংশ আগরতলা শিক্ষা ভবন এর সামনে দাবি আদায়ের লক্ষ্যে সংঘটিত করে বিক্ষোভ প্রদর্শন। পরে বেকারদের প্রতিনিধিদল জেআরবিটির চেয়ারম্যানের সাথে মিলিত হয়ে তাদের দাবি তুলে ধরেন। চেয়ারম্যান নিজের দায় এড়িয়ে সরাসরি এর বল ঠেলে দিলেন শিক্ষা দপ্তরের উপর। এতে করে আরো বেশি যেন অসহায় হয়ে পড়েন পরীক্ষার্থীরা। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পরীক্ষার্থীরা জানান সরকার অবিলম্বে পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করলে আগামী দিন প্রয়োজনে গনতান্ত্রিকভাবে আরো বৃহতর আন্দোলন গড়ে তোলা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য