Tuesday, May 5, 2026
বাড়িখবররাজ্যইন্ডিয়ান অ্যাসোসিয়েশান অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা ষ্টেট ব্রাঞ্চ ফিজিওথেরাপিস্টদের নিয়োগের দাবিতে আগরতলা প্রেস...

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা ষ্টেট ব্রাঞ্চ ফিজিওথেরাপিস্টদের নিয়োগের দাবিতে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা ষ্টেট ব্রাঞ্চ এর পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে সংগঠনের পক্ষ থেকে ডাইরেকটরেট অব হেলথ সার্ভিসে সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি সনদ পেশ করা হয়েছে। এদিন রাজ্য সরকারের উদ্দেশ্যে ফিজিওথেরাপিস্টদের রাজ্যের হাসপাতাল গুলিতে নিয়োগের দাবি করা হয়। জানানো হয় যে রাজ্যের হাসপাতাল গুলিতে প্রায় ৭০ টির মত পোস্ট পরে রয়েছে। সে জায়গায় নিয়োগের দাবি জানিয়েছে সংগঠন। পাশাপাশি নতুন পোস্ট তৈরি করে যাতে সরকার তাদের নিয়োগ করে এই দাবি যেমন করা হয় তেমনি রাজ্যে বৈধ ফিজিওথেরাপিস্টরা যাতে নিরাপদে অনুশীলন করতে পারে এই দাবিও করা হয়। কোয়াক বা অবৈধভাবে যারা অনুশীলন করছে অবিলম্বে যাতে বন্ধ করা হয় এই দাবিও এদিন সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর প্রতি বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য