রাজধানী আগরতলা মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন অলি গলিতে দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ নেশার লম্বা কারবার। আর এই নেশার কারবার বন্ধ করার জন্য মহারাজগঞ্জ ফাঁড়ি থানার পুলিশের কাছে প্রতিনিয়ত দাবি জানিয়ে আসলেও কোন সুফল নেই। আর এতে করে দিন দিন বাড়ছে নেশার বাণিজ্য। নেশা কারবারি ও নেশা সেবনকারীদের উৎপাতে অতিষ্ঠ বাজারের একাংশ ব্যবসায়ী। এই অবস্থায় মহারাজগঞ্জ ফাড়ির নতুন ওসি হিসেবে মৃণাল পাল দায়িত্বভার গ্রহণ করেই নেশার বিরুদ্ধে তৎপর হয়ে উঠলেন। বুধবার রাতে এমনটাই দেখা গেল মহারাজগঞ্জ বাজার এলাকায়। ফারির ওসি মৃণাল পালের নেতৃত্বে পুলিশ এদিন রাতভর বাজারের বিভিন্ন অলিগুলিতে চালায় নেশা বিরোধী অভিযান। আর এই অভিযানে নেমে এদিন পুলিশ বেশ কয়েকজন নেশা কারবারি ও নেশা সেবনকারীকে আটক করতে সক্ষম হয়। নেশার বিরুদ্ধে এধরনের অভিযান কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানালেন ও সি শ্রী পাল।



