Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যপুলিশ আইন অনুযায়ী কোন ব্যবস্থা গ্রহণ করছে না এমনই গুরুত্বর অভিযোগ এনে...

পুলিশ আইন অনুযায়ী কোন ব্যবস্থা গ্রহণ করছে না এমনই গুরুত্বর অভিযোগ এনে এবার পশ্চিম জেলা সুপারের দ্বারস্থ আগরতলা শহরতলী মধ্য ভূবনবন এলাকার একাংশ প্রমিলা বাহিনী

আগরতলা শহরতলী মধ্য ভূবন বন এলাকার জনৈকা মহিলার উপর এলাকারই এক দুষ্কৃতিকারী আক্রমণের ঘটনার পশ্চিম মহিলা থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ প্রথমে এফআইআর গ্রহণ না করলে, এলাকার মহিলারা দারস্ত হন পশ্চিম জেলা পুলিশ সুপারের। তখন পুলিশ সুপারের নির্দেশে পশ্চিম আগরতলা মহিলা থানা বাধ্য হয়ে অভিযোগ গ্রহণ করে। কিন্তু অভিযোগ নথিভূক্ত করার পরেও ধারা অনুযায়ী কোন পদক্ষেপই গ্রহণ করছে না মহিলা থানার পুলিশ। এতে করে স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকার মহিলারা। তাই আইন অনুযায়ী অভিযুক্তির বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ফের আরো একবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন এলাকার প্রমীলা বাহিনী। বৃহস্পতিবার অভিযোগকারীণীকে সাথে নিয়ে এলাকার মহিলারা পশ্চিম আগরতলা মহিলা থানার বিরুদ্ধে আরো একবার নালিশ জানালেন পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট। তাদের দাবি একটাই লিখিত অভিযোগ মূলে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়বারের মতো পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট মহিলা থানার বিরুদ্ধে নালিশ জানানোর পরেও যদি কোন পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে শীঘ্রই বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যাওয়া হবে বলে এদিন জানালেন মহিলারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য