মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির কার্যকারিনী বৈঠক রবিবার অনুষ্ঠিত হয়। প্রদেশ বিজেপি রাজ্য দপ্তরে হয় এই বৈঠক ।বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মহিলা মোর্চার প্রদেশ নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির নয় বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম গুলি সমাজের সকল স্তরে নিয়ে যাওয়া লক্ষ্যে 30 মে থেকে ৩০ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি নেতৃবৃন্দ ।এই কর্মসূচি গুলি সফলভাবে রূপায়ণের জন্যই এদিন রাজ্য-মহিলা মোর্চার কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয় ।প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের এদিন এই কথা জানান।



