Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যঅনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপি যুব মোর্চার কার্যকারিনী বৈঠক

অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপি যুব মোর্চার কার্যকারিনী বৈঠক

শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বনিক এবং সাধারণ সম্পাদক রানা ঘোষসহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমকে যুব মোর্চা সভাপতি জানান প্রতি তিন মাস অন্তর অন্তর এই কার্যকারীনি বৈঠক করা হয় বিগত দিনে কিংবা আগামীদিনে সংগঠনকে আরো কিভাবে মজবুত করা যায় সেই বিষয়ের উপর আলোকপাত করার লক্ষ্যে। কিন্তু এবারের বৈঠককে একটু অন্যরকম ভাবে দেখা হয়েছে কেননা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শাসনকাল নয় বছর পূর্তি উপলক্ষে আগামী 30 শে মে থেকে ৩০ শে জুন অবধি নানা ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সেগুলিকে কিভাবে সকলকে নিয়ে বাস্তবায়ন করা যায় তা নিয়ে মূলত আলোচনা হয়েছে বলে কর্মসূচি গুলির মধ্যে রয়েছে যথাক্রমে বাইক রেলি, নতুন ভোটার রেজিস্ট্রেশন সহ অন্যান্য। এদিনের বৈঠকে যুব মোর্চার কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য