Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যরাজভবনের গেটের সামনে ধর্নায় বসলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন

রাজভবনের গেটের সামনে ধর্নায় বসলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন

ত্রিপুরা জনজাতি স্ব-স্বাস্থিত জেলা পরিষদের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না করায় নানা উন্নয়নমূলক প্রকল্প স্তব্ধ হয়ে পড়ে আছে, নতুন করে কর্মসংস্থান করা যাচ্ছে না। এই অভিযোগ ত্রিপুরা জনজাতি সুশাসিত জেলা পরিষদের শাসক দল তিপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। ত্রিপুরা জন স্ব-শাসিত জেলা পরিষদের নিয়মতান্ত্রিক প্রদান হচ্ছেন রাজ্যের রাজ্যপাল। তাই শুক্রবার(২৬ মে) রাজ্যপাল সত্য দেওনারায়ণ আর্যর সঙ্গে দেখা করে তাদের দাবির বিষয়ে কথা বলার জন্য সময় চান। কিন্তু রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করার জন্য সময় বরাদ্দ করেননি বলে অভিযোগ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। তাই তিনি এদিন দুপুরে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচিত সদস্য এবং দলের বিধায়কদের নিয়ে রাজভবনের যান। কিন্তু রাজভবন থেকে ভেতরে যাওয়ার কোন সম্মতি না আসায় বাধ্য হয়ে তারা রাজভবনের গেটের সামনে বসে পড়েন। পরে রাজ্যপালের সচিবালয়ের কর্মকর্তা এসে তাদের লিখিত দাবি সনদ নিয়ে যান।
এদিনের এই ঘটনায় প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলেন নির্বাচনের আগেঅনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে এই প্রতিশ্রুতিগুলো কিছুই প্রায় পূরণ হয়নি, তাই এই বিষয়গুলো নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলতে তারা এসেছিলেন। নির্বাচিত প্রতিনিধি হওয়ার পরও রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করেননি। তা অত্যন্ত অসৌজন্যমূলক বলেও অভিমত ব্যক্ত করেন। কিন্তু অন্যান্য জায়গা থেকে কেউ এসে রাজ্য পালের সঙ্গে দেখা করতে চাইলে ১০ মিনিটের মধ্যে তিনি সময় দিয়ে দেন। তারা নির্বাচিত প্রতিনিধি হওয়ার পরও তাদেরকে সময় দেওয়া হলো না।
তবে সেই সঙ্গে তিনি হুঁশিয়ার দিয়ে রাখেন যদি তাদের দাবি-দাবার বিষয়ে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়ার না হয় তাহলে আগামী দিনে তারা সারা রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি শুরু করবেন। রাজ্যের প্রতিটি জায়গাতে এই আন্দোলন হবে বলেও আগাম জানিয়ে দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য