Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যঅনুষ্ঠিত হলো ৬ আগরতলা মন্ডলের কার্যকারিনী বৈঠক

অনুষ্ঠিত হলো ৬ আগরতলা মন্ডলের কার্যকারিনী বৈঠক

শুক্রবার ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের ইন্দ্রনগর স্থিত এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হলো বিজেপি ৬ আগরতলা মন্ডলের কার্যকারিনী বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত এবং মন্ডল সভাপতিসহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমকে পাপিয়া দত্ত অনুষ্ঠিত কার্যকারীনি বৈঠকের মূল বিষয়বস্তু নিয়ে জানান আগামী ৩০ শে মে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র কার্যকালের ৯ বছর পূর্ণ হবে সেদিকে লক্ষ্য রেখে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রস্থল থেকে রাজ্যস্থল অবধি ৩০ শে মে থেকে ৩০ শে জুন অবধি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই কর্মসূচির মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালে যে উন্নয়নমূলক কর্মসূচি তিনি বাস্তবায়ন করেছেন সেগুলিকে রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয় নিয়েই আলোচনা করা হবে বলে। এদিনের বৈঠকে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য