অবিলম্বে পরীক্ষার ফল প্রকাশ করে চাকরি প্রদানের দাবিতে শুক্রবার পুনরায় আগরতলায় সমবেত হলেন এসটিজিটি পরীক্ষার্থীর। ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা গ্রহণ করে টিআরবিটি কর্তৃপক্ষ। প্রায় নয় মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় নি। পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য পূর্বেও একাধিকবার পরীক্ষার্থীরা অনুরূপ কর্মসূচি পালন করে ।শুক্রবার এসটি জিটি পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসেন। কিন্তু মুখ্যমন্ত্রী অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়ে ওঠেনি তাই তারা প্ল্যাকার্ড নিয়ে সমবেতভাবে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।



