শুক্রবার রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে বিজেপি মন্ডল কমিটির কার্যকারিনী বৈঠক। এদিন বাণী বিদ্যাপীঠ স্কুলে বিজেপির আট টাউন বরদোয়ালী মন্ডলের কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকের উদ্বোধন করেন এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার ,৮ টাউন বরদোয়ালী মন্ডল এর সভাপতি সঞ্জয় সাহা ,মন্ডলের অন্তর্গত বিভিন্ন বুথের প্রতিনিধিরা। এই মন্ডল কার্যকারিনী বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান ,এই বৈঠকের একটাই এজেন্ডা ।আর সেটা হল ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে নয় বছর পূর্তি হতে চলেছে নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদির জনহিতকর কার্যগুলি মানুষের কাছে তুলে ধরা।



