Wednesday, March 18, 2026
বাড়িখবররাজ্যহিন্দু ও মুসলমানদের মধ্যে সেতু বন্ধনের কাজ করেছিলেন কবি নজরুল - মুখ্যমন্ত্রী

হিন্দু ও মুসলমানদের মধ্যে সেতু বন্ধনের কাজ করেছিলেন কবি নজরুল – মুখ্যমন্ত্রী

যে কবির কাব্যে ভারতের স্বাধীনতা আন্দোলন আরো তরাণ্বিত হয়েছিল ,যিনি এই পরাধীন ভারতবর্ষে জাতীয়তাবোধের এক দুর্বার কালবৈশাখী ঝড় বয়ে এনেছিলেন ,শুক্রবার সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম জয়ন্তী। রাজ্যেও যথাযথ মর্যাদায় এই দিনটি পালিত হয় ।এই উপলক্ষে শুক্রবার সকালে আগরতলার নজরুল কলাক্ষেত্রে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় ।তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজিত এই কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে কবি নজরুল প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ,পরাধীন ভারতবর্ষে হিন্দু এবং মুসলিমদের মধ্যে সেতুবন্ধনের কাজ করেছিলেন নজরুল ইসলাম। সে সময়ে যে সকল কবি সাহিত্যিক গায়ক দার্শনিকরা দেশের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম আজও প্রাসঙ্গিক। সাহিত্য এবং সমাজ জগতে নজরুল ইসলামের এই সৃষ্টি সম্ভারকে আগামী প্রজন্মের কাছে আরো বেশি করে তুলে ধরার জন্য আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য