Thursday, March 19, 2026
বাড়িখবররাজ্যএক ইউনিট রক্ত দিয়ে তিনজনকে বাঁচানো সম্ভব - রতন লাল নাথ

এক ইউনিট রক্ত দিয়ে তিনজনকে বাঁচানো সম্ভব – রতন লাল নাথ

পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার রাজধানীর দুর্গা চৌমুহনী বিপণী বিতানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ, মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের এম ডি দেবাশিস সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রেখে বলেন, এক ইউনিট রক্ত দিয়ে তিনজনকে বাঁচানো সম্ভব। তবে এই রক্ত মাত্র ৪২ দিন রাখা যায়। প্লাজমা রাখা যায় এক বছর। প্লেটলেটের পরমায়ু মাত্র ৫ দিন। জন্ম মৃত্যু কারোর হাতে নেই। কিন্তু বাকীটা মানুষের হাতে রয়েছে। জীব সেবাই শ্রেষ্ঠ সেবা বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। কিছু সংগঠন মনে করে দল আগে। একমাত্র বিজেপি বলে রাষ্ট্র আগে। যে দেশ সব কিছু দিয়েছে, সেই দেশ না থাকলে দল কি করবে বলে জানান মন্ত্রী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য