সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না এমনটাই অভিযোগ এলাকাবাসীর এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগী ও রোগীর পরিবারদের। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এমওআই সির দায়িত্বে রয়েছেন ডক্টর বিমল কান্তি ত্রিপুরা ও জ্যাকসন ত্রিপুরা। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এম ও আইসি বিমল কান্তি ত্রিপুরা ঠিকভাবে রোগীদের পরিষেবা দেন না এবং দুজন ডাক্তার থাকলেও এর মধ্যে জ্যাকসন ত্রিপুরা ও সঠিক ভাবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্য পালন করেন না। যার ফলস্বরূপ গতকাল ১১ই মার্চ আনুমানিক সন্ধ্যা ছয় টা নাগাদ বৈষ্ণবপুর এলাকার জনৈক্য এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে কিন্তু পরিবারের লোকজনের সহযোগিতায় তাকে প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরতা চিকিৎসক যিনি দায়িত্বে ছিলেন ডঃ বিমল কান্তি ত্রিপুরা তিনি তখন নিজের দায়িত্ব পালন না করে তিনি সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে বাইরে ঘোরাফেরা করতে চলে যান ১১ই মার্চ বিকাল থেকেই। বাধ্য হয়ে পরিবারের লোকজন জনৈক ওই ব্যক্তিকে তড়িঘড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে সাবরুম মহকুমা হাসপাতালের চিকিৎসকের তৎপরতায় প্রাণে বেঁচে যায় ওই ব্যক্তি । তাই এলাকার লোকজন বৈষ্ণবপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসব দুর্দশার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মূল ফটকে তালা ঝুলিয়ে দে গতকাল রাত সাতটা থেকে 12 ই মার্চ ও সকাল থেকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এলাকার লোকজন বর্তমানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ রয়েছে। এলাকাবাসীর দাবি অবিলম্বে এমওআইসি বিমল কান্তি ত্রিপুরাকে এবং জ্যাকসন ত্রিপুরাকে এখান থেকে সরিয়ে ভালো ডাক্তার সেখানে নিয়োগ করার দাবি তুলেছে এলাকার জনগণ খবর লেখা পর্যন্ত বৈষ্ণবপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলানো রয়েছে তবে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের কোন আধিকারিকরা সেখানে যাননি। এলাকাবাসীরা জানিয়েছে অবিলম্বে যদি তাদের দাবি পূরণ না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে ন



