গত ২রা মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি ও আই পি এফ টি জোট সরকার ক্ষমতায় আসার পর সারা রাজ্যে দলীয় কর্মীরা বিজয় মিছিল অনুষ্ঠিত হয়ে আসছে।তার থেকে বাদ জায়নি রাধা কিশোর পুর বিধানসভা কেন্দ্র ও। রবিবার উদয়পুর বিধানসভা ও৫১ নম্বর বুথ সহ বিভিন্ন বুথে গিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ছাড়া ও উপস্থিত ছিলেন রাধা কিশোর পুর মন্ডল সভাপতি প্রবীর দাশ, এলাকার প্রধান মানিক চক্রবর্তী সহ এলাকার লোকজন। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন গত পাঁচ বছরে সারা রাজ্যের সঙ্গে মন্দির নগরী উদয়পুর সহ রাধা কিশোর পুর বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নতি হয়েছে। রাস্তা ঘাট, পানীয় জল, বিদুৎ,জল নিস্কাশনের জন্য ড্রেইন তৈরি করা নানা ধরনের কাজ হয়েছে। বাকি কিছু কাজ বাকি আছে সে গুলো ও হয়ে যাবে বলে জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।



