শনিবার পূর্ব থানার অন্তর্গত কামারপুকুর কালী মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে।। মন্দিরের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান চোরের দল মন্দিরের দরজা ভেঙে প্রবেশ করে কালীমূর্তির শরীরে থাকা স্বর্ণ অলংকার সহ একটি প্রণামী বাক্স ভেঙ্গে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়।। প্রণামি বাক্সের মধ্যে ছিল ১০ হাজার টাকার মতো যার চিত্র ধরা পরল সিসি ক্যামেরার মাধ্যমে।। একটি ঘনবসতি এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।। পড়ে পূর্ব থানায় খবর দেয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে।



