Friday, March 6, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের মন্ত্রীদের মধ্যে বন্টন করা হলো দপ্তর

রাজ্যের মন্ত্রীদের মধ্যে বন্টন করা হলো দপ্তর

গত ৮ ই মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে হয় ২০২৩ নির্বাচনে জয়ী ভারতীয় জনতা পার্টির শপথ গ্রহণ অনুষ্ঠান। যেখানে মুখ্যমন্ত্রী সহ আরো 8 জন নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। প্রাক্তন মন্ত্রীর সাথে সাথে এবার নতুন চেহারাও এই মন্ত্রিসভায় উক্ত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছিলেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিসভার দপ্তর বন্টন করা হলো শুক্রবার। দেখে নেব কার কার হাতে দেওয়া হয়েছে কোন কোন দপ্তরের দায়ভার।মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাতে রয়েছে স্বরাষ্ট্র পরিবার কল্যাণ পূর্ত ও অন্যান্য দপ্তর যেগুলো এখনো বন্টন হয়নি। প্রনজিৎ সিংহ রায়ের হাতে রয়েছে অর্থ পরিকল্পনা এবং সমন্বয় তথ্য প্রযুক্তি দপ্তর।সুশান্ত চৌধুরীর হাতে রয়েছে খাদ্য, জন সম্ভারণ ও ভোক্তা কল্যাণ, পরিবহন ও পর্যটন দপ্তর। সান্তনা চাকমার হাতে রয়েছে শিল্প ও বাণিজ্য, জেল ও ওবিসি কল্যাণ দপ্তর।প্রথমবারের মতো মন্ত্রী টিংকু রায়ের হাতে দেওয়া হয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর , সমাজকল্যাণ, সমাজ শিক্ষা দপ্তর ,এবং শ্রম দপ্তর। নতুন মন্ত্রী বিকাশ দেববর্মার হাতে রয়েছে জনজাতি কল্যাণ, হস্ত তাত ও হস্তশিল্প, রেশম শিল্প এবং পরিসংখ্যান দপ্তর। এবারের মত প্রথমবারের মতো মন্ত্রী সুধাংশু দাসের হাতে দেওয়া হয়েছে তপশিলি কল্যাণ, প্রাণিসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তর। প্রথমবারের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়ার হাতে রয়েছে সমবায়, জনজাতি কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য