হাজার হাজার মানুষের উপস্থিতি ও আনন্দ উচ্ছ্বাসে আজ শপথ গ্রহণ করেছে দ্বিতীয় বিজেপি-আইপিএফটি মন্ত্রিসভা। আজ সকালে স্বামী বিবেকানন্দ ময়দানে ঐতিহাসিক এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ ৯ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানান। আনন্দঘন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ছাড়াও মন্ত্রিসভার আরও ৮ জন সদস্য রতনলাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, সান্ত্বনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস ও শুক্লাচরণ নোয়াতিয়া শপথ গ্রহণ করেন। তাঁদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মুখ্যসচিব জে কে সিনহা দ্বিতীয় বিজেপি-আইপিএফটি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্বামী বিবেকানন্দ ময়দানে। রঙের উৎসব হোলির দিনে সকাল এগারোটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি ও জনপ্রিয় সরকারের শপথের আনন্দোৎসব আবিরের রঙে রাঙা হয়ে উঠেছিল স্বামী বিবেকানন্দ ময়দান এবং আগরতলার রাজপথ। গেরুয়া ও সবুজে সাজানো সুদৃশ্য অনুষ্ঠান মঞ্চে অতিথি হয়ে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডা. হিমন্ত বিশ্বশর্মা, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং, কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ভারতের পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান ডা. সম্বিত পাত্ৰা, উত্তর প্রদেশের বিধান পরিষদের সদস্য ড. মহেন্দ্র সিং, লোকসভার সাংসদ ডা. মহেশ শর্মা, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, পূর্বতন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, বিজেপি’র রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। প্রথমেই শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তিনি বাংলায় শপথ নেন। রতনলাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, সান্ত্বনা চাকমা, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাসও বাংলায় শপথ গ্রহণ করেন। সুশান্ত চৌধুরী শপথ নেন হিন্দিতে ও শুক্লাচরণ নোয়াতিয়া ককবরকে শপথ গ্রহণ করেন।