Saturday, March 7, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদরহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক ব্যাক্তির একটি বাইক। ঘটনা বুধবার বিকেলের তেলিয়ামুড়া...

রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক ব্যাক্তির একটি বাইক। ঘটনা বুধবার বিকেলের তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাড়ি বাজারে

জানা যায়,,, তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাড়ি স্থিত কলোনি এলাকার বাসিন্দা অভিজিৎ দাস নামের এক ব্যাক্তির একটি নতুন “রয়েল এনফিল্ড” বাইক রহস্যজনক অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়, আগুনে ভস্মিভূত বাইকটির নম্বর TR01-BL-8833। এই ঘটনা স্থানীয় জনগণ প্রত্যক্ষ করে ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে, খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনে। এদিকে এলাকার সূত্রের খবর,, বাইকের কিস্তির টাকা সঠিক সময়ে পরিশোধ করতে না পারার কারণে অভিজিৎ দাস নামের ওই ব্যাক্তি নিজের বাইকে নিজেই আগুন ধরিয়ে দেয়। তবে যাই হোক, বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য