Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যছুরিকাঘাতে আহত একই পরিবারের ৫ জন

ছুরিকাঘাতে আহত একই পরিবারের ৫ জন

রবিবার রাতে সুবল সিং হেজামাড়া এলাকায় সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে স্বপন দেববর্মার নামে এক যুবকের নেতৃত্বে তিন যুবক মিলে এলাকার পাঁচজন যুবককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন।। আহত অমর দেববর্মা অভিযোগ করেন স্বপন দেববর্মা নামে ওই যুবক সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে অমর দেববর্মার দাদুকে মারধর করে নিজের দাদুকে বাঁচাতে এগিয়ে যান অমর দেববর্মা।।তারপরেই স্বপন দেববর্মা নেতৃত্বে তিন যুবক মিলে অমর দেববর্মা সহ তার পরিবারের পাঁচজনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।। এতেই রক্তাক্ত হন অমর দেববর্মা সহ তার পরিবারের পাঁচজন।। পরে এলাকাবাসী এগিয়ে আসে অমর দেববর্মা সহ তার পরিবারের লোকজনদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়।। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।। আহত অমর দেববর্মা আরো জানান এই বিষয় নিয়ে স্বপন দেববর্মা সহ তিন যুবকের বিরুদ্ধে থানা থেকে একটি মামলা দায়ের করবেন।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য