সংবাদের জানা যায় সকাল বেলায় স্থানীয় লোকজনরা যখন নদীর পারে বিভিন্ন কাজে যাচ্ছিলেন। তখনই স্থানীয় এক ব্যক্তির নজরে আসে গোমতী নদীতে একটি মৃতদেহ ভেসে আছে। তবে বোঝা যাচ্ছিল না এটি কি কোন পশু নাকি মানুষের মৃতদেহ। যার ফলে স্থানীয়দের মধ্যে একজনও নদীতে নেমে দেখতে পায় একটি মানুষের মৃতদেহ জলে ভেসে আছে। আর এতে করেই ব্যাপক চাঞ্চল ছড়িয়ে যায় ঘটে এলাকায়। প্রথমে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে, ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে আসেন কর্মীরা এবং তারা জানিয়ে দেন এ কাজ অগ্নি নির্বাপক দপ্তরের নয় এটি প্রশাসনের। এরপরে খবর দেওয়া হয় উদয়পুর আর কেপুর থানাতে। বর্তমানে আরক্ষা কর্মীরা সেই মৃতদেহ সনাক্তকরণের কাজ শুরু করেছে। তবে সাত সকাল নির্বাচনের পর এই মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে গোটা শহরে বিভিন্ন রকমের গুঞ্জন সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনরা বলেন এই ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। এখন দেখার বিষয় ময়দা তদন্ত পর কি রহস্য বেরিয়ে আসে এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে



