Thursday, August 13, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদভোট গণনা শেষ হতেই দুষ্কৃতিকারীরা তাণ্ডব শুরু করেছে রাজ্যের বিভিন্ন স্থানে। তাদেরকে...

ভোট গণনা শেষ হতেই দুষ্কৃতিকারীরা তাণ্ডব শুরু করেছে রাজ্যের বিভিন্ন স্থানে। তাদেরকে শায়েস্তা করতে খোয়াই জেলা প্রশাসনের সাথে বৈঠক করে করা হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

২০২৩ সালের নির্বাচনের ভোট গণনার পর রাজ্যের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীরা বিভিন্নভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে আর ওইসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে এবং বিভিন্ন সন্ত্রাস ইস্যুতে জরুরী ভিত্তিতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা শনিবার বিকেল সাড়ে চারটায় খোয়াই অফিসটিলা স্থিত সরকারি ডাক বাংলাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে। উক্ত বৈঠকে ডক্টর মানিক সাহার সাথে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা, জেলা পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথ, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন। শনিবার বিকেল ৪ টা ২২ মিনিটে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে খোয়াই বিমানবন্দর মাঠে অবতরণ করেন সেখান থেকে সুব্রত মজুমদার মুখ্যমন্ত্রীকে বরণ করে ডাকবাংলায় নিয়ে আসেন এবং সেখানে এক বৈঠক অনুষ্ঠিত হয় প্রশাসনিক লেবেলে আর সেই বৈঠক থেকে সন্ত্রাস ইস্যুতে মুখ্যমন্ত্রী করা হুঁশিয়ারি দেন সন্ত্রাসকারীদের বিরুদ্ধে। তিনি এও বলেন ভোট গ্রহণ এবং ভোট গণনা অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে সম্পন্ন হয়েছে রাজ্যে তাই অনেকেরই বিষয়টা সহ্য হচ্ছে না। তিনি এও বলেন বিরোধীদল গুলো নিজেদের পরাজয় স্বীকার করতে না পেরে গুজব ছড়াচ্ছে উস্কানি দিচ্ছে এবং আরো কিছু স্বার্থান্বেষী মহল চেষ্টা চালাচ্ছে শান্তিপ্রিয় ত্রিপুরার পরিবেশ পরিস্থিতি অশান্ত করে তুলতে। তাই মুখ্যমন্ত্রী হুঁশিয়ার দিয়ে বলেন যারা এই ধরনের ঘটনা সংগঠিত করছে তাদের কাউকেই ছাড়া হবে না। প্রয়োজনে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে দুষ্কৃতিকারীদের সনাক্ত করা হবে, রাজ্যে গুজব ছড়ানো এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে এখন পর্যন্ত সারা রাজ্য থেকে ২০০ জন দুষ্কৃতী কে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন শান্তিপ্রিয় ত্রিপুরার পরিস্থিতি উত্তপ্ত করার পেছনে কাদের হাত রয়েছে তা রাজ্যের মানুষ ভালো করে জানেন এবং বুঝতে পারছেন। তাই কাউকে ছাড়া হবে না বলেও জানান। শনিবার বিকেলে মুখ্যমন্ত্রীর সাথে প্রশাসনের বৈঠকের পর মহকুমা প্রশাসনের উদ্যোগে মাইক যোগে এক আদেশ প্রচার করেন যাতে কোন ধরনের গুজবে কান না দেন খোয়াইবাসী। খোয়াই এর বিভিন্ন এলাকাতে নাশকতা মূলক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন অনেকটাই সক্রিয় রয়েছে। তারপরও কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে এখন দেখার বিষয় সমস্ত ধরনের নাশকতা মূলক ঘটনার ইতি টানতে শনিবার মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের বৈঠক কতটুকু সফলতা পায়। খোয়াইয়ের শান্তি প্রিয় জনগণ আশাবাদী দুষ্কৃতিকারীদের কোণঠাসা করতে পুলিশ প্রশাসন আরো সক্রিয় ও কঠোর মনোভাবাপন্ন ভাবে কাজ করবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য